ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক বিক্ষোভের সুযোগে নাশকতার চেষ্টা হলে ব্যবস্থা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে কেউ যদি ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উস্কানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কি না সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও শ্রমিকদের দাবির বিষয় নিয়ে মন্ত্রণালয়, বিজিএমইএ কাজ করছে। খুব শিগগির তাদের দাবি মিটিয়ে দেওয়া হবে।

এসময় শ্রমিকদের সড়ক ছেড়ে দিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রমিক বিক্ষোভের সুযোগে নাশকতার চেষ্টা হলে ব্যবস্থা’

আপডেট টাইম : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯