ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আট না, ছয় ঘন্টা ঘুমই যথেষ্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৩৪৮ বার

Woman Sleeping 2002

কাজের জন্য আট-নয় ঘন্টা ঘুমানোর সুযোগ পান না বলে শরীর ভেঙে পড়ার আতঙ্কে আছেন? আপনার জন্য সুখবর! প্রচলিত ধারণা অনুযায়ী আট ঘন্টা ঘুম প্রয়োজনীয় হলেও, সম্পূর্ণ বিশ্রামের জন্য ছয় ঘন্টা ঘুমই যথেষ্ট। এমনটিই জানা গেছে সাম্প্রতিক গবেষণা থেকে।

যুক্তরাষ্ট্রের গবেষকরা বলেন, টিভি, ইন্টারনেট প্রভৃতির কারণে ঘুমের মাত্রা কমে গেছে এই বিশ্বাসে যারা ঘুমের ওষুধে অভ্যস্ত হয়ে উঠছেন, তাদের জন্য ছয় ঘন্টা ঘুমের তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ।

৯৪ জন প্রাপ্তবয়স্কের ১০০০ দিনের ঘুমের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, তাদের বেশিরভাগই সাত ঘন্টার কম ঘুমায়। প্রায় ৬ ঘন্টা ২৫ মিনিট তারা ঘুমিয়ে অভ্যস্ত। যা আট ঘন্টা সময়ের চেয়ে অনেক কম।

তা সত্বেও তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো। স্থুলতার হার কম, রক্তচাপ স্বাভাবিক, সুস্থ হৃদযন্ত্রসহ সবদিক থেকেই ফিট তারা।

গবেষণার প্রধান গান্ধী ইয়েতিশ বলেন, মানুষ মনে করে, দিনে আট থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত। আধুনিক প্রযুক্তির প্রভাব কমে গেলে ঘুম বাড়বে এটাও বিশ্বাস করে তারা। কিন্তু প্রথমবারের মতো আমরা আবিষ্কার করেছি ধারণাগুলো সত্য নয়।

চলতি জীববিজ্ঞান সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আট না, ছয় ঘন্টা ঘুমই যথেষ্ট

আপডেট টাইম : ০৫:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫