ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারো সড়কে নেমে বিক্ষোভ করছে।

রাজধানীর ভাষানটেক, টেকনিক্যাল, দারুস সালামের কয়েকটি পোশাক কারাখানার শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। বর্তমানে ভাষানটেক সড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার সকাল ১০টার পর থেকে মিরপুর এলাকার দারুস সালাম, টেকনিক্যাল, বাংলা কলেজের সামনের সড়ক, শেওড়া পাড়া, মিরপুর-১৪ নম্বর এলাকায় সড়কে জড়ো হয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। এতে ওইসব এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে।

ভাষানটেক থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ সাংবাদিকদের জানান, শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে। এতে ভাষানটেকে যান চলাচল বন্ধ রয়েছে।

মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, বাংলা কলেজের সামনের সড়কে একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ভাংচুর করেছে শ্রমিকরা। ভাংচুরের ভয়ে অন্যান্য গাড়িও বন্ধ রেখেছে বাস শ্রমিকরা। শ্রমিকদের শান্ত করতে চেষ্টা চালানো হচ্ছে।

এছাড়া ঢাকার শেওড়াপাড়া, টোলারবাগ, মিরপুর-১৪ এলাকাতেও পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করছে।

শ্রমিকদের অভিযোগ, নতুন কাঠামোয় বেতন প্রত্যাশা অনুযায়ী পাননি তারা। কারও কারও ক্ষেত্রে বেতন আগের চেয়ে কমে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯