ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ দিনের মধ্যে সড়ক-মহাসড়ক দখলমুক্ত হবে: ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯
  • ৩৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের সব সড়ক-মহাসড়ক অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘সাত দিনের নোটিশ দিয়ে দেশের জাতীয় মহাসড়কগুলোকে অবৈধ দখলমুক্ত করা হবে। আমি আজই এ ব্যাপারে নির্দেশ দিয়েছি।’

ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা। এ সময় তিনি ওই ফ্লাইওভারের কাজের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন।

নতুন মেয়াদে একই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সড়ক-মহাসড়কে শৃংখলা ফেরানোর বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও মন্ত্রী উল্লেখ করেন।

তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশকে বলা হয়েছে, কোন অবস্থায় অবৈধ পার্কিংয়ের অনুমতি দেয়া যাবে না। জনগণকে স্বস্তি দিতে সড়কে নিরাপত্তার জন্য এটা জরুরি হয়ে পড়েছে। এই বার্তাটিই আমি জনগণকে দিতে চাই।’

মানুষের জীবন আগে জীবিকা পরে-এ কথা উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বর্তমানে দুর্ঘটনার হার কমে গেলেও মৃত্যুর হার বেড়ে গেছে, এ থেকে দেশবাসীকে পরিত্রাণ পেতে হবে।

সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের তত্ত্বা বধায়ক প্রকৌশলী মো: সবুজ উদ্দিন, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মো: সাইফুদ্দিনসহ আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৭ দিনের মধ্যে সড়ক-মহাসড়ক দখলমুক্ত হবে: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯