ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে আমি নিজেই বিপাকে পড়েছিলাম ধর্ম প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টেকনোক্র্যাট কোটায় নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, হজে গিয়ে আমি নিজেই বিপাকে পড়েছিলাম। আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে দুপুর পৌনে ১টার দিকে পৌঁছানোর পর সাংবাদিকদের কাছে নিজের অভিজ্ঞাতার কথা জানান। এর আগে মন্ত্রণালয়ে পৌঁছানোর পর ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় তিনি বলেন, হজে গিয়ে আমি নিজেই দুর্ভোগের শিকার হয়েছিলাম। ভুক্তভোগী হিসাবে আমি জানি সেখানে কী করতে হবে। আল্লাহর রহমতে হজে আর কোনও অনিয়ম হতে দেবো না। ধর্ম মন্ত্রণালয়ের যেসব উন্নয়নমূলক কাজ চলছে সেগুলো অব্যাহত থাক হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজ নিয়ে অতীতে অনেক অভিযোগ উঠেছিল, সেগুলো যেন ভবিষ্যতে আর না উঠে সেসব ব্যবস্থা আমি ভবিষ্যতে নিশ্চিত করবো। সুন্দরভাবে যেন মানুষ হজ পালন করতে পারেন বিষয়টি আমি নিশ্চিত করবো। সবার কাছে গ্রহণযোগ্য ও নিষ্কণ্টক হজ উপহার দেবো।

তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা শব্দটির অনেকেই অপব্যাখ্যা করে। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে সব ধর্মই সমান। সবাই সবার ধর্ম পালন করবে।

প্রসঙ্গত, বিদায়ী ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী ছিলেন।

সূত্রঃ বিডি২৪লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হজে গিয়ে আমি নিজেই বিপাকে পড়েছিলাম ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯