ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আগামীকাল বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমানের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকাল ১০টায় বিমানবন্দরে উপস্থিত হয়ে হেলিকাপ্টারে করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। জেলা প্রশাসককে পাঠানো বার্তায় জানানো হয়, সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় জাতির জনকের সমাধিতে উপস্থিত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এসময় সশস্ত্রবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনার অব গার্ড প্রদান করবে।

সব কর্মসূচি শেষ করে দুপুর ১২টা ২০ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন তিনি। এদিন নবনিযুক্ত মন্ত্রী পরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে জেলার সবখানে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামীকাল গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯