ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন চাচাতো বোন জামাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • ৪২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন চাচাতো বোন জামাই ফরহাদ হোসেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর ছোট বোন সৈয়দা মোনালিসা ইসলাম শিলার স্বামী। ফরহাদ হোসেন ২০০৪ সালে সৈয়দা মোনালিসা ইসলাম শিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত মেহেরপুরের প্রথম মন্ত্রী ফরহাদ হোসেন। স্বাধীনতার পর ফরহাদ হোসেনের আগে এই জেলায় আর কারো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হওয়ার সুযোগ হয়নি।

শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছোট ভাই প্রয়াত সৈয়দ ওয়াহিদুল ইসলাম পট্টু মিয়ার মেয়ে সৈয়দা মোনালিসা ইসলাম শিলা। তিনি মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন চাচাতো বোন জামাই

আপডেট টাইম : ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯