ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ সংসদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর সময় মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বরের আনুষ্ঠানিকতা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

এর আগে সোমবার (৭ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্য বিশিষ্ট নতন মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করান।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয়লাভ করে। পরে রাষ্ট্রপতি আওয়ামী লীগকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

আপডেট টাইম : ১১:৪১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯