ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চুপিসারে মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫
  • ৬৯৭ বার

বহুল আলোচিত ছবি ‘রানা প্লাজা’। কখনো সেন্সরের বেড়াজালে, কখনো নানা ষড়যন্ত্রের মুখে পড়ে বার বার পিছিয়ে গিয়েছে ছবিটি মুক্তির দিনক্ষণ। সর্বশেষ ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও রাষ্ট্রপতির অধ্যাদেশের কারণে থেমে যায় ছবিটি মুক্তির প্রক্রিয়া। সেসময় প্রায় ৮০টির মতো সিনেমা হল বুকিংও করেছিলো ছবিটি। এদিকে শোনা যাচ্ছে সবধরনের বিধি নিষেধ উঠে যাচ্ছে ‘রানা-প্লাজা’র উপর থেকে। আর কোনো ধরনের ষড়যন্ত্র যেন আর না হয় সে কারণে চুপিসারেই চলছে ‘রানাপ্রাজা’র মুক্তি প্রক্রিয়া। আগামী মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে নিশ্চিত হতে পরিচালক নজরুল ইসলাম খানকে ফোন দিলে তিনি ফোন ধরেন নি। তবে এই প্রতিবেদককে ছবি সংশ্লিষ্ট একজন বলেন, ‘রানাপ্লাজা’ আগামী মাসের প্রথম দিকে মুক্তি দেওয়া হবে। কেউ যেন নতুন করে ষড়যন্ত্র না করতে পারে সেজন্যই গোপনে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।’ উল্লেখ্য সাভারের রানাপ্লাজা ট্রাজেডির ঘটনা অবলম্বনে নির্মিত এ ছবিটিতে অভিনয় করেছেন সাইমন ও পরী মনি।-প্রিয়.কম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

চুপিসারে মুক্তি পাচ্ছে ‘রানা প্লাজা’

আপডেট টাইম : ০৩:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫