ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অভিযোগ বক্স’ বসছে ইসিতে, সেবা না মিললে দেওয়া যাবে লিখিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১৭১ বার
ইসির সেবা নিতে আসা সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা না পেলে লিখিত অভিযোগ করতে পারবেন। এ লক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের সকল দপ্তরে ‘অভিযোগ বক্স’ স্থাপন করতে আদেশ জারি করা হয়েছে। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান এ সংক্রান্ত আদেশ জারি করেন।

আদেশে ইসি জানায়, নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের সকল দপ্তরে একটি করে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে।

অভিযোগ বাক্সে প্রাপ্ত অভিযোগ নিয়মিত যাচাই করে ব্যবস্থা নিতে হবে এবং বিষয়টি সময়ে সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করতে হবে।এ নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানিয়েছিলেন, ‘আগামী তিন মাসের মধ্যে সারাদেশে ঝুলে থাকা পৌনে ৪ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে। এনআইডি সংশোধন বা আবেদন নিষ্পত্তিতে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ইসি। ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে সকল আবেদন নিষ্পত্তি করা হবে।

এর আগে ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে। তখন ইসি সচিবালয় এনআইডি সেবা সহজীকরণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করে তৎকালীন ইসি সচিব।

এরপর ২১ নভেম্বর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন ইসির যাত্রা শুরু হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে যোগ দেন নতুন ইসি সচিব ও এনআইডি উইংয়ের নতুন ডিজি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অভিযোগ বক্স’ বসছে ইসিতে, সেবা না মিললে দেওয়া যাবে লিখিত

আপডেট টাইম : ১১:৫১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫