ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বে সবচেয়ে ‘দূষিত’ ঢাকার বাতাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার

ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। গতকাল রবিবার বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে চতুর্থ স্থানে ছিল ঢাকা। আজ এই তালিকায় এক ধাপ এগিয়েছে। সকাল ৬টায় ঢাকার বায়ুমান রেকর্ড করা হয় ছিল ২৫২। মানসূচকে ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

আজ সোমবার সকালে বায়ুদূষণে আজ বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, যার স্কোর ২৫৫। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার স্কোর ২৫২। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ২৪৪, পাকিস্তানের করাচী, যার স্কোর ২১৫। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বে সবচেয়ে ‘দূষিত’ ঢাকার বাতাস

আপডেট টাইম : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫