ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফুল ইসলামের লাশ কিশোরগঞ্জে নেয়া হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ সংসদ ভবনে জানাজা শেষে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের লাশ কিশোরগঞ্জে নেয়া হচ্ছে। আজ রোববার বেলা ১১টার পর লাশবাহী অ্যাম্বুলেন্সটি কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়।

কিশোরগঞ্জে জানাজা শেষে সৈয়দ আশরাফের মরদেহ ময়মনসিংহে নেয়া হবে। সেখানে জানাজা শেষে আজই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ আশরাফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জানাজা শেষে গার্ড অব অনার দেয়া হয় সৈয়দ আশরাফকে। এর পর তার মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার পর মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ বিরোধী দলের শীর্ষ নেতারা।

সর্বস্তরের জনতার জন্য শ্রদ্ধা নিবেদন উন্মুক্ত করে দেয়ার আগে মরহুম আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন সৈয়দ আশরাফ। তিনি ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শনিবার তার লাশ দেশে আনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফুল ইসলামের লাশ কিশোরগঞ্জে নেয়া হচ্ছে

আপডেট টাইম : ১২:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯