ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ২৮০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাতে সৃষ্ট ভূ-গর্ভস্থ ভূমিধসের ফলে সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকশো। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৩০ বাড়ি এবং ৯টি হোটেল।

সোমবার দেশটির কর্মকর্তারা নিহতের এই সংখ্যা জানিয়েছেন। উচ্চ গতির এ সুনামিতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। সেইসঙ্গে তারা ওই এলাকায় বড় ধরনের সতর্কতাও জারি করেছে।

গত শনিবার রাতে দেশটির সুন্দা স্ট্রেট উপকূল অঞ্চলে আছড়ে পড়ে সুনামি৷ ইন্দোনেশিয়ান জিওফিজিক্যাল এজেন্সির (বিএমকেজি) ধারণা, সুনামির কারণ ক্র্যাকাটোয়া আগ্নেয়গিরি৷ প্রবল অগ্ন্যুৎপাতের জেরে সুনামি আছড়ে পড়ে জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা স্ট্রেটে৷ বিপর্যয় বাহিনীর মুখপাত্র জানিয়েছে, শনিবার রাতে সুনামির তাণ্ডব শুরু হয়৷ তার জেরে একের পর বাড়ি ভেঙে পড়তে শুরু করে৷

উল্লেখ্য, প্রাকৃতিক বিপর্যয়ের কেন্দ্র হয়ে উঠেছে ইন্দোনেশিয়া৷ সেপ্টেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়৷ আগ্নেয়দ্বীপ ক্র্যাকাটোয়ায় ১৮৮৩ সালে ভয়াবহ অগ্ন্যুৎপাতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। ওই সময়ও ১৩৫ ফুট উঁচু ঢেউ নিয়ে সৈকতে আঘাত হানে সুনামি।

এতে প্রায় ৩০ হাজার মানুষ সে সময় সাগরে ভেসে যায়। কিন্তু দীর্ঘদিন সুপ্ত থাকার পর সাম্প্রতিক সময়ে ক্র্যাকাটোয়া আবার সক্রিয় হয়ে ওঠে। গত শুক্রবার ওই আগ্নেয়গিরি থেকে প্রায় সোয়া দুই মিনিট উদগীরণ হয়। এর ফলে পর্বতের ১৩০০ ফুট উঁচু পর্যন্ত ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে ২৮০

আপডেট টাইম : ১১:৩৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮