ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মাঝে মাঝে ‘গুলিবিদ্ধ’ হয়েছি : আতিউর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫
  • ৪৮৪ বার

দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে মাঝে গুলিবিদ্ধ, আহত হয়েছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

যুক্তরাজ্যভিত্তিক বাণিজ্য সাময়িকী ‘দ্য ইমার্জিং মার্কেটস’ এশিয়ার শ্রেষ্ঠ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ সংবর্ধনা দেয়া হয় তাকে।

ড. আতিউর রহমান বলেন, এ পুরস্কার একদিনের নয়, দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে। মাঝে মাঝে গুলিবিদ্ধ (সমালোচনা) হয়েছি, আহত হয়েছি। আবার ঘুরে দাঁড়িয়েছি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকে যোগদানকালে আমার কোনো ব্যাংকিং অভিজ্ঞতা ছিল না। মানবসম্পদ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করা আমার জন্য সবচেয়ে বড় বিষয় ছিল। এ কারণে প্রচুর তরুণ দক্ষ কর্মী নিয়োগ দিয়েছি।

তিনি বলেন, তারা বেশ ভালো কাজ করছে। আমার বিশ্বাস, আগামীদিনে তারা বাংলাদেশ ব্যাংকে নেতৃত্ব দেবে। গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংকে প্রযুক্তি উৎকর্ষতা ঘটেছে।

ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশে ফাইন্যান্সসিয়াল ইনক্লুশানে বিপ্লব হয়েছে। খেটে খাওয়া প্রান্তিক মানুষকে অর্থনীতির মূল স্রোতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা কনভেশনাল মুদ্রানীতি প্রণয়নের পাশাপাশি নন-কনভেনশনাল ব্যাংকিংয়ে মনোযোগ দিয়েছি। ব্যাংকিং সুপারভিশন কঠোরভাবে পরিপালন করেছি আমরা, যার সামগ্রিক ফলাফল আজকের পুরস্কার।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর ড. আতিউর রহমানকে যুক্তরাজ্যভিত্তিক বাণিজ্য সাময়িকী ‘দ্য ইমার্জিং মার্কেটস’ এশিয়ার সেরা গভর্নর নির্বাচিত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

মাঝে মাঝে ‘গুলিবিদ্ধ’ হয়েছি : আতিউর রহমান

আপডেট টাইম : ১০:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫