ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই: মেনন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫
  • ৪০২ বার

বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই। শান্তির ধর্ম ইসলামের নামে যারা জঙ্গিবাদ ও সন্ত্রাসে লিপ্ত তাদের প্রতিরোধ করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদে মাদানি মার্কায ফয়যানে মদিনা মসজিদে দাওয়াতে ইসলামির আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আগামী দিনে রাষ্ট্রীয়ভাবে হিজরি নববর্ষ পালনের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করা হবে।’

ইসলামের সঠিক বার্তা পৌঁছে দিতে তিনি ইসলামির প্রশংসা করে আরো বেশি করে শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংগঠনটির বাংলাদেশ সভাপতি (নিগরান) মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার ও আবুল কালাম অনুসহ স্থানীয় রাজনীতিক ও সুন্নি আলেম ওলামারা।

বক্তারা বলেন, ইসলামের সঠিক চর্চার মাধ্যমেই জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন সম্ভব। সর্বসাধারণের কাছে ইসলামের প্রকৃত রূপরেখা না পৌঁছানোর কারণে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

আলোচনা শেষে জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই: মেনন

আপডেট টাইম : ১০:২৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫