ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

বিপিএলের ক্রিকেটারদের নিলাম ২৬ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫
  • ৪৩৭ বার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের খেলোয়াড় নিলাম হবে আগামী ২৬ অক্টোবর। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে এদিন। হোটেল সোনারগাঁও কিংবা র্যা ডিসন ব্লুতে সকাল ১১টায় বিপিএলের নিলাম হওয়ার কথা রয়েছে। বুধবার মিরপুরে দুপুর ১২টায় বিপিএল গভর্নিং কাউন্সিল সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে।

দেশি ও বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক নির্দিষ্ট করে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৭০ হাজার ডলার। অন্যদিকে দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ হাজার ডলার। তবে ফ্রেঞ্চাইজিরা ব্যক্তিগতভাবে কোনো বিদেশি ক্রিকেটারকে বেশি পারিশ্রমিকে বিপিএলে অন্তর্ভুক্ত করলে সেই ক্রিকেটারদের দায়-দায়িত্ব বিসিবি নেবে না।

এ নিয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ড. আই এইচ মল্লিকের ভাষ্য, ‘বিদেশি ক্রিকেটারদের জন্যে একটা মূল্য দিয়ে দেওয়া হয়েছে। আমাদের তালিকার বাইরে যদি কোনো বর্তমান বা প্রাক্তন ক্রিকেটারকে কোনো ফ্রেঞ্চাইজি নিয়ে আসে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের থেকে অবশ্যই নো অবলিগেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর পারিশ্রমিক যদি ৭০ হাজার ডলারের বেশি হয়, তাহলে সেই দায়িত্ব ফ্রেঞ্চাইজিকেই নিতে হবে। আমরা খেলা শুরুর আগেই ওই ক্রিকেটারকে একটা ফরম দিয়ে দেব। তাতে স্পষ্ট করে লেখা থাকবে, বোর্ড তাদের পারিশ্রমিকের দায়িত্ব নিচ্ছে না। ফ্রেঞ্চাইজিদের সম্পূর্ণ দায়-দায়িত্ব।’

জাতীয় দলের ছয় তারকা ক্রিকেটারকে ছয়টি ফ্রেঞ্চাইজিদের মধ্যে বণ্টন করে দেবে বিপিএলর গভর্নিং কাউন্সিল। ছয় আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক ৩৫ হাজার ডলার। তবে এই পারিশ্রমিক বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। সদস্য সচিব আই এইচ মল্লিক বলেছেন, ‘দেখুন, সাকিবের মূল্য কিন্তু ৩৫ হাজার ডলার না। তার মূল্য যেকোনো বিদেশি ক্রিকেটারের থেকে অনেক বেশি। সাকিবের মতোই মাশরাফি, মুশফিক ও তামিমদের মূল্য এটা না। তাই ফ্রেঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে ওদের পারিশ্রমিক নির্ধারণ করতে হবে।’

ছয় আইকন ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং নাসির হোসেন।

বিপিএলের দলগুলো হল : ঢাকা- বেক্সিমকো গ্রুপ, বরিশাল- এক্সিওম গ্রুপ, চট্টগ্রাম-ডিবিএল গ্রুপ, সিলেট-আলিফ গ্রপ, রংপুর-আই স্পোর্টস ও কুমিল্লা-রয়েল স্পোর্টস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

বিপিএলের ক্রিকেটারদের নিলাম ২৬ অক্টোবর

আপডেট টাইম : ১০:০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫