ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় এ অপরাধে ৩ হাজার ৮২০টি মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টায় এ অপরাধে ৩ হাজার ৮২০টি মামলা করেছে বিভাগটি।

সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, রোববার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। মামলা হওয়ার পাশপাশি ৩০ লাখ ৮২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করে পুলিশ। ৪২টি গাড়ি ডাম্পিং ও ৮০৪টি গাড়ি রেকার করা হয়।

উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে ৪০৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৯৫টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করায় নয়টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের জন্য ১৫টি মামলা হয়। একই অভিযানে ১ হাজার ২৩৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৭টি সাইকেল জব্দ করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইলফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩টি মামলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

২৪ ঘণ্টায় এ অপরাধে ৩ হাজার ৮২০টি মামলা

আপডেট টাইম : ০৪:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮