ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সাদেক হোসেন খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্পদের তথ্য-বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেকের আগাম জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের দু’জনকে আগামী ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অবশ্য আদালত বলেছে, আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করলে আইন অনুযায়ী নিম্ন আদালত বিষয়টি বিবেচনা করতে পারবে।

প্রসঙ্গত, ইশরাক হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

এর আগে, বুধবার একটি একটি দুর্নীতি মামলায় ইশরাকের বাবা সাদেক হোসেন খোকার ১০ বছরের সাজার রায় দেন আদালত। যদিও বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী সাদেক হোসেন কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রসঙ্গত, সম্পদের তথ্য-বিবরণী চেয়ে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন ও সারিকা সাদেককে আলাদা নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। কিন্তু তারা তা না দেওয়ায় ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রমনা থানায় দুটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম। দুদক সম্প্রতি অভিযোগপত্র অনুমোদন দেওয়ায় ইশরাক ও সারিকা আগাম জামিনের আবেদন জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সাদেক হোসেন খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট টাইম : ০১:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮