ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ১০৮ বার

দেশের বাইরে থাকা দেড় কোটি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধার ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ এ কথা বলেন। তার স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো:

দেশের বিভিন্ন জায়গায় ভোটার হালনাগাদ কর্মসূচি চলছে।ওয়েল!

পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করা আমার দেড় কোটি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন,নির্বাচন কমিশনকে সে ব্যবস্থা করতে হবে।

প্রক্রিয়াগত জটিলতা ও তথ্যের ঘাটতি থাকার অজুহাতে পোস্টার,ব্যালট বা ডাকযোগে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকা সত্ত্বেও বিগত বছরগুলোতে তার বাস্তবায়ন হয়নি।ফলে নাগরিকদের বিশাল একটি অংশ নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।এটা ফ্যাসিস্ট,খুনী হাসিনার একটি চক্রান্ত ছিল।

নির্বাচন কমিশন যদি প্রবাসী দেড় কোটি যোদ্ধার ভোট প্রদান নিশ্চিত করতে না পারে,তাহলে আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।এতে আমি যদি একজনও হই,তবে এই বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাবো।হাসিনা স্টাইলে কোন নির্বাচন বাংলাদেশে আর হতে দেবো না।(লাউড এন্ড ক্লিয়ার)

নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য চব্বিশের গণ-অভ্যুত্থানে প্রবাসী ভাইয়েরা এক অনন্য নজির স্থাপন করেছেন।নিশ্চিত শাস্তির বিধান জানার পরও আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে হাসিনার বিরুদ্ধে প্রবাসীরা রাস্তায় নেমেছিল,প্রতিবাদ জানিয়েছিল।অসহোযোগ আন্দোলনে অকুণ্ঠ সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দিয়ে স্বৈরাচারী হাসিনার পতনকে তরান্বিত করেছে।সুতরাং এই বিশাল একটা অংশকে বাদ দিয়ে কোন নির্বাচন মানি না।

এক জনৈক কর্মকর্তা বলেছেন, “প্রবাসীদের অনেকের আইডি কার্ড নেই।” তো কী হয়েছে? প্রবাসীদের জন্য একটা পোর্টাল তৈরি করা হোক।যাতে তাঁরা সহজে ভোটার হতে পারেন।তাদের জন্য ‘এডভান্স ভোটিং সিস্টেম’ চালু করা যেতে পারে।

স্বচ্ছ,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।অন্যথায় আমরা বসে থাকবো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট টাইম : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫