ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এমপি লিটনের আর ৬ দিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০১৫
  • ৪২৯ বার

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে সাংসদ লিটনকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মমসর্পণের আদেশ দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

সোমবার দুপুরে এই আদেশ দেন হাইকোর্ট।

গত ২ অক্টোবর সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ি থেকে হাঁটতে বেরুলে দুই পায়ে গুলিবিদ্ধ হয় স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।

এ ঘটনায় সাংসদকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় দুটি মামলা হয়। ওই দুটি মামলার মধ্যে আহত শিশুর বাবা সাজু মিয়ার করা মামলায় রোববার হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন সাংসদ লিটন।

সোমবার সকালে সাংসদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মোকছেদুল ইসলাম ও এস এম আরিফুল ইসলাম ওই আবেদন আদালতে জমা দেন।

সাংসদের আইনজীবী মোকছেদুল ইসলাম সকালে জানান, আগাম জামিনের বিষয়ে শুনানি শুরু হলে আদালত বেলা ১টায় সাংসদকে হাজির করতে বলেন।

এরপর আদালতের নির্ধারিত সময় দুপুর ১টার কিছুক্ষণ আগে হাইকোর্টে হাজির হন সাংসদ লিটন। পরে শুনানি শেষে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সাংসদ লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এমপি লিটনের আর ৬ দিন

আপডেট টাইম : ১১:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০১৫