ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কৃষ্ণা কাবেরী হত্যার আসামি জহিরুল ২ দিনের রিমান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫
  • ৪২৩ বার

মোহাম্মদপুরে কলেজ শিক্ষিকা কৃষ্ণা কাবেরী হত্যা মামলার আসামি জহিরুল ইসলাম পলাশকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
তাকে রবিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন জহিরুল। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩০ মার্চ রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের ৩/১২ নম্বর বাসায় ঢুকে রাজধানীর মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরীকে মাথায় আঘাত করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন তার স্বামী সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপ-পরিচালক সিতাংশু শেখর বিশ্বাস ও দুই মেয়ে।
এ ঘটনায় জহিরুল ইসলাম পলাশকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

কৃষ্ণা কাবেরী হত্যার আসামি জহিরুল ২ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ১০:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫