ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

গামছা নিয়ে যুদ্ধ শুরু করলাম : কাদের সিদ্দিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫
  • ৩৮৪ বার

কালিহাতীতে নির্বাচন করবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ কাদের সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে ৪ প্রার্থী টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার বেলা ২টার দিকে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীসহ সিনিয়র নেতৃবৃন্দ রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন।

কাদের সিদ্দিকী ছাড়া দলের অন্য প্রার্থীরা হলেন বেগম নাসরিন সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী।

এসময় দলীয় কার্যালয়ে তার সমর্থকদের উদ্দেশ্যে কাদের সিদ্দিকী বলেন, কালিহাতীর উপ-নির্বাচন একটি রাজনৈতিক যুদ্ধ। স্বাধীনতার জন্য আমরা সশস্ত্র যুদ্ধ কালিহাতী থেকে শুরু করেছিলাম। এবার দূষিত রাজনীতিকে সুস্থ করার লক্ষ্যে কালিহাতী থেকেই গামছা নিয়ে যুদ্ধ শুরু করলাম।

তিনি বলেন, দেশে ভোটবিহীন নির্বাচনের যে অপসংস্কৃতি চালু হয়েছে তা কালিহাতী নির্বাচনের মাধ্যমে চিরতরে বন্ধ হোক। মানুষ যাতে তার পছন্দমত প্রতিনিধি বেছে নিতে পারে সেই পথ উন্মুক্ত করতে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বেগম নাসরিন সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সহ-সভাপতি আমিনুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এ এইচ এম আব্দুল হাই, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অ্যাডভোকেট, ময়মনসিংহ জেলা কমিটির মাধারণ সম্পাদক আনিসুর রহমান, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি হাসমত আলী, যুবনেতা হাবিবুন নবী সোহেল, ছাত্রনেতা রিফাতুল ইসলাম দীপ, শাহীনূর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

গামছা নিয়ে যুদ্ধ শুরু করলাম : কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ১০:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫