ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মুজাহিদের আপিল : পরবর্তী শুনানি ২৪ মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫
  • ৫১৭ বার

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আপিল বিভাগে যুক্তিতর্ক উপস্থাপন ষষ্ঠ দিনের মতো শেষ হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সোমবার মুজাহিদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেন।

যুক্তি উপস্থাপন শেষে আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ২৪ মে দিন ধার্য করেন।

মুজাহিদের আইনজীবী এ্যাডভোকেট এস এম শাহজাহান সোমবার মামলার পেপারবুক পাঠ শেষ করেন। এরপর আসামিপক্ষকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করতে বললে মুজাহিদের আইনজীবীরা সময় প্রার্থনা করেন।

আদালত রাষ্ট্রপক্ষকে প্রাথমিক যুক্তিতর্ক উপস্থাপন করতে বললে এ্যাটর্নি জেনারেল যুক্তি উপস্থাপন শুরু করেন।

আদালত থেকে বের হয়ে এক প্রশ্নের জবাবে এ্যাটর্নি জেনারেল আশা প্রকাশ করে বলেন, ‘বিচারপতি বা আইনজীবীরা অসুস্থ না হলে এবং খুব গুরুত্বপূর্ণ মামলা না আসলে এ মাসের মধ্যে মুজাহিদের মামলার আপিল শুনানি শেষ হয়ে যাবে।’

ষষ্ঠ দিনের মতো মুজাহিদের মামলার আপিল শুনানি করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মুজাহিদের আপিল : পরবর্তী শুনানি ২৪ মে

আপডেট টাইম : ০৪:১৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫