ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

রোবট দিয়ে বানাবে রোবট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনে কারখানায় কাজে লাগানোর রোবট বানানোর দিক থেকে শীর্ষে রয়েছে সুইস প্রতিষ্ঠান এবিবি। এবার শাংহাইয়ে রোবট দিয়ে রোবট বানানোর পরিকল্পনার কথা জানিয়েছে সুইস এ প্রতিষ্ঠানটি। এজন্য ১৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগে নতুন কারখানা বানাবে এবিবি।

এটি বানানো হবে এবিবির চীনা রোবোটিকস ক্যাম্পাসের পাশেই। ২০২০ সালে কারখানাটি চালু করা হবে বলে ধারণা করা হচ্ছে।

কারখানাটিতে বানানো রোবট চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর বর্তমানে এবিবির দ্বিতীয় বৃহত্তম বাজার হলো চীন। কর্মীদের মজুরি বেড়ে যাওয়ায় কর্মক্ষেত্রে দিন দিন রোবটের সংখ্যা বাড়াচ্ছে চীন।

এবিবির পক্ষ থেকে বলা হয়, ২০১৭ সালে বিশ্বব্যাপী যে পরিমাণ রোবট বিক্রি হয়েছে, তার তিনটির মধ্যে একটি চীনের। গত বছরে অন্তত এক লাখ ৩৮ হাজার রোবট রপ্তানি করেছে চীন। এবিবি যে রোবট তৈরির কারখানা করতে যাচ্ছে সেটি হবে ৭৫ হাজার বর্গফুটের।

যেখানে পুরোটা নিয়ন্ত্রণ হবে সফটওয়্যারের সাহায্যে। সেখানে মানুষ এবং রোবট পাশাপাশি কাজ করলেও তাদের নিরাপত্তার বিষয়টি থাকবে সবার আগে। এবিবি তাদের বেশকিছু কারখানায় প্রায় দুই হাজার রোবট ব্যবহার করছে।

যার মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ তৈরি, ইলেকট্রনিক ডিভাইসের সংযোজনসহ কারখানায় ব্যবহৃত যন্ত্রাংশ। তবে প্রতিষ্ঠানটি শুরু থেকেই বলছে, রোবট মানুষের জায়গা দখল নেবে না। বরং নতুন করে আরও কাজের সুযোগ সৃষ্টি করবে। আর মানুষের পাশাপাশি প্রতিষ্ঠানে ‘ইউমি’ রোবটকেও কাজে লাগানো হবে কারখানাটিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

রোবট দিয়ে বানাবে রোবট

আপডেট টাইম : ০৩:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮