ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা হবে : সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১০৪ বার
সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ শনিবার (১১ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। ভোটার আইডি সংশোধনে বিগত দিনে আর্থিত দুর্নীতির সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান সিইসি।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসাবে ভোটার তালিকা হালনাগাদসহ বেশ কিছু কাজ ইতোমধ্যে গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন শুধু সরকারের সিদ্ধান্ত ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার অপেক্ষা। যে কোনো সময় জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে কমিশনের কর্মকর্তাদের আগাম প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

এ ছাড়া ভোটার তালিকার বিদ্যমান ত্রুটি দূর করে ও ভোটারযোগ্য সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

সিইসি বলেন, ‘ভোটার তালিকার বিদ্যমান ত্রুটি দূর করে ও ভোটারযোগ্য সব নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করতে হবে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। এ জন্য সবাইকে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।’

সিইসির এমন নির্দেশনার পরপরই ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি যাওয়ার তারিখ চূড়ান্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা হবে : সিইসি

আপডেট টাইম : ০৫:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫