ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের কারাদন্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
  • ৪৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে মোঃ নুরুল ইসলাম লিটন (২২) নামে এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২৭ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ কালেক্টেেরটের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদ এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিত মোঃ নুরুল আমিন লিটন সদর উপজেলার সুন্দিরবন গ্রামের মোঃ ইসমাইলের ছেলে।

ভ্রাম্যমান আদালতসূত্রে জানা যায়, শনিবার (২৭ অক্টোবর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেলের কর্মকর্তাগণসহ কিশোরগঞ্জ কালেক্টেেরটের সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদ কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ১ কেজি গাঁজাসহ মোঃ নুরুল ইসলাম লিটন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু তাহের সাঈদ জানান, গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নুরুল আমিন লিটনকে আটক করার পর তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড অনাদায়ে তাকে আরো দুই মাসের কারাদন্ড ভোগ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জে এক মাদক ব্যবসায়ীর ১৮ মাসের কারাদন্ড

আপডেট টাইম : ০৪:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮