ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবেগঘন পোস্টে তাসকিনকে নিয়ে যা লিখলেন তার স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ১৫৬ বার

তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে অল্পতেই গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যদিও পরে ব্যাটারদের ব্যর্থতায় অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারের পথে বাংলাদেশ। সাদা পোশাকে এটিই তাসকিনের প্রথম পাঁচ উইকেট দখল।

ডানহাতি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ের পর আবেগঘন একটি পোস্ট করেছেন তার স্ত্রী সাইয়েদা নাঈমা রাবেয়া। ব্যাটিংয়ের সময় তাসকিন মাথায় বলের আঘাত পাওয়ার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার স্বামী কাঁঠের বল দ্বারা মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলে থাকেন তারা বুঝতে পারে এর ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম, কারণ আমি তার জন্য দুয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে, তবুও তার ব্যথা অনুভব করতে পারছি। তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না।‘

এই টাইগার পেসারকে নাকি এরপর খেলতেও নিষেধ করেছিলেন তার স্ত্রী, ‘আমি তাকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে দয়া করে খেলো না। ওষুধ নিয়ে আর কতটুকুই ব্যথা সারে? ওর সাথে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরো দুই রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে। আল্লাহ তাকে যেন হেফাজত করেন এবং শুকরিয়া আদায় করলাম যে এরচেয়েও বড় কোনো ব্যথা থেকে আল্লাহ হেফাজত করেছেন।’

কিন্তু তাসকিনের মাঠের পারফরম্যান্সে ঠিকই আবার খুশি হয়েছেন স্ত্রী নাঈমা, ‘যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে আজ সে ৬টা উইকেট পেয়েছে এবং ২টি মিসও হয়েছে। এটাও ভালোর জন্যই (ইনশাআল্লাহ)। এমন অনেক গল্প আছে। আজ এটা শেয়ার করার কারণ হলো শুধু আমার হাসব্যান্ড বলে না। অনেক প্লেয়াররাই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না। আপনারা তো খালি মাঠের গল্প দেখেন ও শুনেন, আর এটা ছিলো মাঠের বাইরের অজানা ঘটনা।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলেছেন তাসকিন। এর আগে তিনবার এক ইনিংসে ৪ উইকেট নেওয়ার কীর্তি থাকলেও, এবারই প্রথম পাঁচ উইকেট পেলেন। যদিও ওয়ানডেতে দু’বার ৫ উইকেট নেওয়ার নজির আছে তাসকিনের। ২৯ বছর বয়সী এই পেসার ১৬ টেস্টে ৪৬ উইকেট শিকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আবেগঘন পোস্টে তাসকিনকে নিয়ে যা লিখলেন তার স্ত্রী

আপডেট টাইম : ০৬:১৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪