ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সময়সূচি ১ নভেম্বর বিকাল ৪ টায় রয়েছে।’

৩০ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ায় চলতি মাসের শেষ সপ্তাহেই রাষ্ট্রপতির সঙ্গে এ আনুষ্ঠানিকতা শেষ করতে চায় সাংবিধানিক সংস্থাটি। এজন্যে সাক্ষাতের সময় চেয়ে চিঠিও দেয় ইসি।

রোববার (২১ অক্টোবর) ইসি সচিব জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। মহামান্যের অনুমতি নিয়ে তফসিল ঘোষণা করবো। এর পর আরেকটি সভা হবে। সেই সভায় তফসিল নিয়ে আলোচনা হবে।

সংবিধান অনুসারে ২৮ জানুয়ারি মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।

জানা গেছে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সার্বিক প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করেন নির্বাচন কমিশন। এ সময় পাঁচ নির্বাচন কমিশনার উপস্থিত থাকেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৬ দিন আগে ২০১৩ সালের ১৯ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেছিলো কাজী রকিব কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আগামী ১ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ

আপডেট টাইম : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮