ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

৫ গ্রামের বেশি ইয়াবা থাকলেই ‘মৃত্যুদণ্ড’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • ৪৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদকদ্রব্য বহন, সেবন, বিপণন, মদতদাতা ও পৃষ্টপোষকতায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে প্রধামন্ত্রী কার্যালয়ে চলতি বছরে মন্ত্রিসভার ২৮তম নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

তিনি বলেন, ‘কোনো ব্যক্তি ৫ গ্রাম পরিমাণের বেশি ইয়াবা বহন, সেবন, বিপণন, মদতদান ও পৃষ্ঠপোষকতা করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া যাবে। তবে যদি এর পরিমাণ ৫ গ্রামের নিচে হয়, তাহলে সর্বনিম্ন শাস্তি ১ বছর এবং সর্বোচ্চ শাস্তি ৫ বছর কারাদণ্ড। এর সঙ্গে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে।’

তবে এ আইনে অর্থের পরিমাণ উল্লেখ নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘হিরোইন, শিশা বা কোকেনের ক্ষেত্রে ২৫ গ্রামের বেশি বহন, সেবন, বিপণন, মদতদান ও পৃষ্ঠপোষকতা করলে তার ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। যদি এর পরিমাণ ২৫ গ্রামের কম হয়, তাহলে সর্বনিন্ম শাস্তি রাখা হয়েছে ২ বছর আর সর্বোচ্চ শাস্তি ১০ বছর কারাদণ্ড। এর সঙ্গে অর্থদণ্ডও করা যাবে।’

এ আইনে মূলহোতা অর্থাৎ ব্যাপকভাবে ব্যবসায়িদেরও একই শাস্তির আওতায় আনা যাবে বলে জানান মোহাম্মদ শফিউল আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

৫ গ্রামের বেশি ইয়াবা থাকলেই ‘মৃত্যুদণ্ড’

আপডেট টাইম : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮