ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনপির জনসভা একদিন পিছিয়ে রোববার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মসূচি একই দিনে পড়ায় বিএনপির পূর্বনির্ধারিত জনসভা একদিন পিছিয়ে রোববার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।এর মাধ্যমে দুই দফা জনসভার তারিখ পেছালো বিএনপি।

শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান বিএনপির নীতি নির্ধারকদের একজন ব্যারিস্টার মওদুদ আহমদ।

তিনি বলেন, ‘শনিবার ২৯ তারিখ তারা (পুলিশ) এমনিতেই বলে দিয়েছে সমাবেশ না করতে। পরে আমরাই পুলিশের কাছে ৩০ তারিখে জনসভার জন্য দাবি জানিয়েছি এবং ইনশাল্লাহ ৩০ তারিখে জনসভা হবেই।’

মওদুদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনে সেনা মোতায়েন ইত্যাদি দাবি নিয়ে এই জনসভার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভা হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এর আয়োজন করে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামের একটি সংগঠন।

এর আগে বৃহস্পতিবার জনসভার তারিখ নির্ধারণ করলেও পরে তা দু’দিন পিছিয়ে ২৭ সেপ্টেম্বর শনিবার করা হয়। কিন্তু সেদিন মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের মত বিনিময় সভা থাকায় পুলিশের পক্ষ থেকে সমাবেশ না করার জন্য বলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম

বিএনপির জনসভা একদিন পিছিয়ে রোববার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি

আপডেট টাইম : ১০:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮