ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

চিকিৎসার জন্য স্ত্রীসহ আমেরিকায় গেলেন আমির খসরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ১৫৩ বার

কারামুক্তির ২ মাস পর চিকিৎসার জন্য আমেরিকায় স্ত্রীসহ গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমেরও সেখানে চিকিৎসা নেওয়ার কথা আছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরিক্ষার জন্য আমির খসরু ও তার স্ত্রী সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট আমিরাত এয়ারলাইনসে আমেরিকায় যান। আমেরিকায় তার মেয়ে তাহমিনা চৌধুরী আছেন।

প্রসঙ্গত, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমির খসরুকে আটক করে পুলিশ। পরে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকার কেরাণীগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

চিকিৎসার জন্য স্ত্রীসহ আমেরিকায় গেলেন আমির খসরু

আপডেট টাইম : ১১:১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪