ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

কাদের-রাজ্জাক রুদ্ধদ্বার বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ১৪২ বার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠক করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে উপজেলা নির্বাচনে নিজের স্বজনদের প্রার্থী করার বিষয়ে দলের এই সভাপতিমণ্ডলের সদস্যের কাছে জানতে চেয়েছিলেন ওবায়দুল কাদের।

বৈঠক শেষে ড. আব্দুর রাজ্জাক জানান, তার নিকটাত্মীয়দের মধ্যে দুজন প্রার্থী হয়েছেন। এ বিষয়ে তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পরিষ্কার তথ্য দিয়েছেন।

যার মধ্যে একজন তার মামাতো ভাই অন্যজন খালাতো ভাই। এদের একজন বর্তমান চেয়ারম্যান এবং অন্যজন পৌরসভার মেয়র ছিলেন।

তবে দলীয় প্রধানের নির্দেশনা হচ্ছে স্বজন ও সন্তানদের উপজেলা বা স্থানীয় সরকারের নির্বাচনে প্রার্থী করে এমপি মন্ত্রীরা প্রশাসনের উপর হস্তক্ষেপ করুক এমনটি তিনি চান না-এই বার্তাটি তাকে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকাল ১০:৪৫ মিনিট থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত দলের এই শীর্ষস্থানীয় দুই নেতার বৈঠক শেষে আব্দুর রাজ্জাক আরও জানান, এমপিরা নির্বাচন ও স্থানীয় প্রশাসনের উপর হস্তক্ষেপ করুক তা আওয়ামী লীগ পছন্দ করছে না৷ এটা নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) সিদ্ধান্ত। তাই নির্বাচনে কারও পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। এলাকায় না গিয়েও ঢাকায় বসে ফোনে পক্ষপাতিত্ব করা যায়। কিন্তু আমরা সেটাও করব না। এ বিষয়েই কথা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

কাদের-রাজ্জাক রুদ্ধদ্বার বৈঠক

আপডেট টাইম : ১১:২৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪