ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে ৮৯ লক্ষাধিক টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যস্ততম ঢাকায় কে কার আগে ছুটবে তারই যেন প্রতিযোগিতা। ছুটে চলার এই জীবনে কেউ একটু আগে যেতে কেউ আবার অনিচ্ছায় ভাঙছেন ট্রাফিক আইন। কিন্তু তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহন করেছে ডিএমপি।

অভিযানকালে ৮৩৫১টি মামলায় ৮৯,২৫,২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ডাম্পিং করা হয়েছে ৪২টি গাড়ি আর রেকার করা হয়েছে ১০৭৯টি।

ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানানো হয়, ব্যস্ততম রাজধানীর বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ২৫৬৫টি মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। আর আটক করা হয়েছে ১৭৩ টি মোটর সাইকেল।

শুধু মোটরবাইকারদের বিরুদ্ধে নয় হাড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ২০৬, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ স্টিকার লাগানোর জন্য ১টি গাড়ি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২৯টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহার করার জন্য ৩৩ জন চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

এদিকে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৭১৫টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

২৬ সেপ্টেম্বর, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। অব্যাহত থাকবে এই অভিযান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

ট্রাফিক আইন ভঙ্গ করার দায়ে ৮৯ লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট টাইম : ১২:৪১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮