ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

খালেদার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী গণঅনশন শুরু করেছে বিএনপি।

আজ বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এ গণঅনশন শুরু হয়।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে যাওয়ায় গণঅনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গণঅনশনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এ অনশনে অন্যদের মধ্যে উপস্থিত আছেন-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আহমেদ আযম খান, ডা. এজেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

ইতোমধ্যে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী গণঅনশনে যোগ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

খালেদার মুক্তির দাবিতে বিএনপির প্রতীকী অনশন

আপডেট টাইম : ১২:৫৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮