ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

খালেদা জিয়ার শারীরিক-মানসিক অবস্থা আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থা আগের চেয়ে ভালো।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমরা খবর নিচ্ছি। উনি মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আগের থেকে অনেক বেটার।

গত ৮ জানুয়ারি বাংলাদেশ সময় বেলা ৩ টার দিকে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় লন্ডন ক্লিনিক হাসপাতালে। হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন।

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী পরীক্ষাগুলো করা হচ্ছে। এসব পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করে তার পরবর্তী চিকিৎসায় করণীয় ঠিক করা হবে।

৭৯ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে যান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

খালেদা জিয়ার শারীরিক-মানসিক অবস্থা আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৭:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫