ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

রাজশাহীকে দেশের সেরা শহর বানাতে চাই : লিটন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহীকে এমন জায়গায় নিয়ে যেতে হবে, যা দেখে সবাই হিংসে করবে, মুগ্ধ হবে, আমরা গর্ব করবো। সবার সহযোগিতায় এমনই রাজশাহী গড়ে তুলবো। রাজশাহীকে দেশের সেরা শহর বানাতে চাই।

ঢাকায় মেয়র হিসেবে শপথ নেওয়ার পর রাজশাহী ফিরেই এ কথা বললেন লিটন। তার রাজশাহী আগমনের খবরে আওয়ামী লীগের পক্ষ থেকে রেল স্টেশনেই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অবস্থান নেন দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের উদ্দেশ্যেই বক্তব্য দেন লিটন।

মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন বলেন, ‘আগে যে ঝকঝকে-চকচকে রাজশাহী ছিল, সেই জায়গায় আমাদের রাজশাহীকে নিয়ে যেতে হবে। পরিস্কার-পরিচ্ছন্ন, ঝকঝকে-তকতকে শহর পুনরায় গড়তে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের পরই আমি সবাইকে আশ্বস্ত করছি, রাজশাহীকে দেশের এক নম্বর শহর বানাতে চাই।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে এএইচএম খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হন। গত ৫ সেপ্টেম্বর ঢাকায় তিনি দ্বিতীয়বারের মতো মেয়র হিসেবে শপথ নেন। এরপর সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ট্রেনযোগে রাজশাহী ফেরেন।

এ সময় স্টেশনে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগর পিতাকে ফুলের শুভেচ্ছা জানান। এছাড়া সিটি করপোরেশনের নব-নির্বাচিত কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরাও মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার অনুষ্ঠান পরিচালনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

রাজশাহীকে দেশের সেরা শহর বানাতে চাই : লিটন

আপডেট টাইম : ১১:৪৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮