ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

শাহজালাল বিমানবন্দর থেকে ১৬০ কেজি ইথিওপিয়ান গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬০ কেজি ইথোপিয়ান গাঁজা তথা নিউ সাইকোএকটিভ সাবস্ট্যাসেস (এনপিএস) জব্দ করা হয়েছে। বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিস’ এর মাধ্যমে বিপুল পরিমান এই গাঁজা দেশে আসে।

ঢাকা কাস্টমস্ হাউজ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর সহযোগিতায় কাস্টম কর্মকর্তারা গত ৬ই সেপ্টেম্বর ভারত থেকে আগত জেট এয়ারওয়েজের ৯ডব্লিউ২৭৬ নং ফ্লাইটে করে করে ৯টি সন্দেহজনক কার্টন নজব্দ করে পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে ভিতরে ‘গ্রীন টি’ এর মত দেখতে পণ্যগুলো জব্দ করা হয়।

এগুলো মূলত ইথোপিয়ান গাঁজা তথা এনপিএস। এটি  পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। যা  অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বাংলাদেশে এ ধরনের মাদক নতুন।

পরীক্ষা করে দেখা গেছে, এই মাদক পণ্যের রপ্তানীকারক ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ। আমদানীকারক তুরাগের এশা এন্টারপ্রাইজ। জব্দ পণ্যের মোট ওজন ১৬০  কেজি। উল্লেখ্য, গত ৩১শে আগস্ট একই ধরনের আরেকটি পণ্যচালান আটক করা হয়েছিল, যার ওজন ছিল  ৪৬০ কেজি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাহজালাল বিমানবন্দর থেকে ১৬০ কেজি ইথিওপিয়ান গাঁজা উদ্ধার

আপডেট টাইম : ০৪:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮