ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

১৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৫

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার দোহারে ২০০টি সোনার বার জব্দ এবং পাঁচজনকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার মৈনট ঘাট এলাকা থেকে জব্দ হওয়া এ সোনার বারের ওজন প্রায় ২২ কেজি এবং এর বাজারমূল্য প্রায় ১৩ কোটি টাকা।

র‌্যাব-১১ মুন্সীগঞ্জ বালাশুরের ক্যাম্প কমান্ডার এএসপি মুহিতুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন-মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. ফিরোজ (৩৪), একই উপজেলার মদনখালী গ্রামের মো. সিদ্দিক (৪৬), মো. মিজান (৩৪) এবং একই গ্রামের মো. আমিনুল ইসলাম (৪০)।

র‌্যাব সূত্র জানায়, মৈনট ঘাট দিয়ে সোনার বার চালান হবে-এমন গোপন খবরে র‌্যাব-১১ একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় আসা পাঁচ যাত্রীকে আটক করা হয়।

র‌্যাব জানায়, পরে তাদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ২০০ বার সোনা এবং নগদ ২৬ হাজার টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

১৩ কোটি টাকার স্বর্ণসহ আটক ৫

আপডেট টাইম : ০৫:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮