ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

শিশুকে গুলি : আত্মগোপনে এমপি লিটন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫
  • ৩৩৯ বার

শিশু সৌরভের দুই পায়ে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আত্মগোপন করেছেন। ঘটনার পর থেকে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ (র‌্যাব) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় অভিযান চালিয়েও এমপি লিটনের কোনো খোঁজ পাচ্ছে না।
এমপি লিটনকে গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা সুন্দরগঞ্জ উপজেলা। স্থানীয়রা মিছিল, মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করছেন। রাজনৈতিক মহল ও সূধি মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে উত্তেজনাসহ ক্ষোভ বিরাজ করছে।
সুন্দরগঞ্জ থানার ওসি (তদন্ত) জিন্নাত আলী জানান, র‌্যাব ও পুলিশ দফায় দফায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকায় এমপি লিটনের বাড়িতে গেলেও তাকে খুঁজে পায়নি। এমনকি এমপির ব্যবহিৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার অবস্থানও জানা যায়নি।
এদিকে ঘটনার পর এমপির স্ত্রী, ভাই ও তার পক্ষের রাজনৈতিক নেতারা শিশুর পায়ে গুলি করার ঘটনা সম্পর্কে বা লিটনের অবস্থান সম্পর্কে কিছুই বলছেন না।
অপরদিকে, সৌরভ গুলিবিদ্ধের ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান সুন্দরঞ্জের ওসি জিন্নাত আলী।
উল্লেখ্য, শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ (বৌদ্ধনাথ-ব্র্যাকমোড়) এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে সৌরভ (৯) নামে একটি শিশু গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটি গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে। সে গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

শিশুকে গুলি : আত্মগোপনে এমপি লিটন

আপডেট টাইম : ০৭:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০১৫