ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল-বিলম্বিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • ১১০ বার
শীতকালীন ঝড়ের কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রে তিন হাজারের বেশি ফ্লাইট স্থগিত ঘোষণা করা করা হয়েছে। এ ছাড়া কয়েক হাজার ফ্লাইট দেরিতে অবতরণ করেছে। দেশটির বিমান সংস্থা ও ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়্যারের বরাত দিয়ে এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেল্টা এয়ারলাইনস বলছে, খারাপ আবহাওয়ার কারণে আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ রাখতে হয়েছে।

তারা তাদের এক হাজার ১০০ ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া ইঞ্জিনের সমস্যার কারণে একটি ফ্লাইট আটলান্টা বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি। এ ছাড়া ওয়েবসাইটটি শুক্রবার একাধিক বিমানবন্দরে মোট তিন হাজারেরও বেশি টিকিট বাতিলের রেকর্ড করেছে।অন্যদিকে ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, টেক্সাসের ডালাস ফোর্ট ওয়ার্থ ও নর্থ ক্যারোলাইনার শারলোট ডগলাস বিমানবন্দরও বৈরী আবহাওয়ার কবলে পড়েছে।

এ দুটি বিমানবন্দরে এক হাজার ২০০-এর বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে।প্রতিবেদন অনুসারে, এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চলে শীতকালীন ঝড়ের প্রাদুর্ভাব দেখা দেয়। এতে পাঁচজন নিহত হয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

হাজারও মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন দিন পার করে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বাতিল-বিলম্বিত

আপডেট টাইম : ০৬:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫