ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ভালো আছেন খালেদা জিয়া, মনোবল অনেক শক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • ১১৬ বার

বৃটেনের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গত ৮ই জানুয়ারি গত বুধবার (৮ জানুয়ারি) দুপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। চলছে পরীক্ষা ও পর্যবেক্ষণ। চিকিৎসার দ্বিতীয় দিনের আপডেট জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হুসেন।

গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি বলেন, ক্লিনিকে ভালোই আছেন বেগম জিয়া। তবে হঠাৎ করে ভিন্ন আবহাওয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। দ্বিতীয় দিন দিনভর চলে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা। একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। কার্ডিওলজি বিশেষজ্ঞসহ অন্যান্য বিশেষজ্ঞরা বেগম জিয়াকে পর্যবেক্ষণ করেছেন। যেহেতু গত কয়েকদিন একটু গ্যাপ ছিলো ডাক্তাররা সেটি পূর্ণ করছেন। আরো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাসহ নিবিড় পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। প্রাথমিক সকল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল বোর্ড ও বাংলাদেশ থেকে আসা ডাক্তারদের যৌথ পরামর্শক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

জাহিদ আরও বলেন, তারেক রহমানসহ ডা. জুবাইদা রহমান, শর্মিলী রহমান ও পরিবারের সকল সদস্য অত্যন্ত যত্নের সঙ্গে বেগম জিয়ার চিকিৎসার জন্য সহযোগিতা করে যাচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ডা. জাহিদ। সেই সঙ্গে দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এদিকে ক্লিনিকে মায়ের খোঁজ খবর নিতে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে গাড়ি থেকে নেমে ক্লিনিকে ঢুকছেন তারেক রহমান এমনটিই দেখা যায়। কালো রঙের একটি গাড়ি থেকে ক্লিনিকের সামনে নেমে তারেক রহমান খানিকটা হেঁটে ক্লিনিকে ঢোকেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।

এদিকে লন্ডন ক্লিনিকে প্রথম রাত কাটিয়েছেন বেগম জিয়া। প্রথম রাতে তাকে সময় দিয়েছেন বেগম জিয়ার নাতনি ও তারেক রহমান দম্পতির একমাত্র মেয়ে জাইমা রহমান।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ই জানুয়ারি লন্ডনে আসেন বেগম খালেদা জিয়া। লন্ডনের ‘দ্যা লন্ডন’ ক্লিনিকে তাকে ভর্তি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

ভালো আছেন খালেদা জিয়া, মনোবল অনেক শক্ত

আপডেট টাইম : ০৪:১৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫