ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

কঠোর কর্মসূচি আসছে: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
  • ৪৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শিগগরিই কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের প্রথম শর্ত- খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। নির্বাচন করতে হলে পরিবেশ তৈরি করতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার থাকতে হবে, নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠন করতে হবে ও সংসদ ভেঙে দিতে হবে। একইসঙ্গে সব দলকে সমান সুযোগ দিতে হবে, নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এটা আমরা বারবার বলছি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কর্মসূচি থাকে। আবারও কর্মসূচি আসছে। কঠোর কর্মসূচি আসছে। সময়মতো জানিয়ে দেওয়া হবে।

এর আগে ১ সেপ্টেম্বর বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমণ্ডলী এবং অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

কঠোর কর্মসূচি আসছে: ফখরুল

আপডেট টাইম : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮