ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বুবলীই এখনকার সুপারস্টার : শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • ৬৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রে তার প্রতিষ্ঠা অনেকটাই এলাম, দেখলাম, জয় করলামের মতো। ছিলেন সংবাদপাঠিকা। চলচ্চিত্রে কীভাবে এলেন সে ইতিহাস জানা বাকি নেই কারো। শাকিব খানের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করে তিনি এখন প্রতিষ্ঠিত এক নায়িকা। তার মতো এত দ্রুত জনপ্রিয়তা খুব কম নায়িকাই পেয়েছেন। বলছিলাম চিত্রনায়িকা শবনম বুবলীর কথা।

এখনও পর্যন্ত ডজন খানেক সিনেমায় অভিনয় করেছেন। সবগুলো সিনেমায় শাকিব খানই তার বিপরীতে অভিনয় করেছেন। শাকিব-অপু জুটির পর এই জুটিই একসঙ্গে এত কাজ করেছেন। সেই কারণেই গত কয়েক বছর ধরে শাকিব খান-বুবলীর প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যায়। তবে সবকিছুকে ছাপিয়ে এ জুটির ভাঙনের সুরও শোনা গেছে।

সম্প্রতি শাকিবের বিপরীতে ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বুবলী। আবার শাকিবও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন অন্য নায়িকা নিয়ে। সব মিলিয়ে এ জুটির ভাঙনের গুঞ্জন বেশ জোরালো।

যদিও ভাঙনের গুঞ্জনের মধ্যেই শাকিব-বুবলী শুটিং করছেন ব্যাংককে। সেখানে চলছে ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ক্যাপ্টেন খান’-এর শুটিং। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবির গানের শুটিংয়ের জন্য ৬ আগস্ট দল বেঁধে ব্যাংকক গেছেন শাকিব-বুবলী। সেখান থেকেই জুটি ভাঙার শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন শাকিব খান।

শাকিব জানান, ‘বুবলীই এখনকার সুপারস্টার। তার ছবি তো একের পর এক সুপারহিট হচ্ছে। তার ছবির গানগুলোও মানুষের মুখে মুখে। এখানে জুটি ভাঙার প্রশ্ন এল কোথা থেকে!’

দেশীয় অসংখ্য নায়িকার বিপরীতে অভিনয় করেছেন শাকিব। এর মধ্যে সবেচেয়ে বেশি অভিনয় করেছেন অপু বিশ্বাসের সঙ্গে। তবে বর্তমানে তার ছবিতে ঘুরেফিরে একটি নাম আসছে, তা হচ্ছে বুবলী। নির্মাতাদের মধ্যে যারাই শাকিবকে নিয়ে ছবি করছেন, নায়িকা হিসেবে বুবলীকেই চাইছেন তারা। তাদের মতে, শাকিব খানের সঙ্গে বুবলীই এখন সেরা পছন্দ। তাদের ছবি মানেই দর্শকদের জন্য বাড়তি আগ্রহের বিষয়।

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতি সূত্রে জানা গেছে, বাংলাদেশের চলচ্চিত্রে এক যুগ ধরেই শাকিব খানের ছবি ব্যবসায়িকভাবে সফল। শাকিবের ছবি মানেই প্রেক্ষাগৃহ মালিকদের লাভ।

সমিতির পক্ষে সারোয়ার আলী ভূইঁয়া বলেন, আগে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের ছবি দর্শকেরা দেখতে ছুটে আসতেন। দুই বছর ধরে সেই জায়গাটা এখন শাকিব-বুবলীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বুবলীই এখনকার সুপারস্টার : শাকিব খান

আপডেট টাইম : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮