ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

১৪৪ ধারা ভঙ্গ করে কাদের সিদ্দিকীর সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৪৪৫ বার

কালিহাতীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করলেও তা ভঙ্গ করে সমাবেশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় আওয়ামী লীগের একটি গ্রুপ সমাবেশের দিক আসতে চাইলে তাতে পুলিশ দেয়। বাধা পেয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে তারা।

১৪৪ ধারা চলাকালে মিছিল সমাবেশ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকেই উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

এলাকাবাসী জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কাদের সিদ্দিকী তার কর্মী- সমর্থকদের নিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে কালিহাতী বাসস্ট্যান্ড চত্বর থেকে ১শ’ গজ দূরে বল্লা রোডে সমাবেশ শুরু করেন। এ সময় আওয়ামী লীগের একটি গ্রুপ সমাবেশের দিক আসতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে নেতাকর্মীরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন।

সমাবেশে কাদের সিদ্দিকী বলেন, আমি মা-বোনের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছি। এজন্য আমরা দেশ স্বাধীন করিনি যে, মা-বোনের ইজ্জত রক্ষার জন্যও প্রতিবাদ করা যাবে না। এমনটা জানলে মুক্তিযুদ্ধই করতাম না।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কালিহাতীতে ছেলের সামনে মাকে নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে হয় হয়। সংঘর্ষে চারজন নিহত হন।

এ ঘটনায় কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশ ডাকায় জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি উপজেলাবাসীকে জানিয়ে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

১৪৪ ধারা ভঙ্গ করে কাদের সিদ্দিকীর সমাবেশ

আপডেট টাইম : ০৮:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫