ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

গরুদের ক্যাটওয়াক: সেরা সুন্দরী ‘লেডি গাগা’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৩৬৯ বার

অনেক ধরনের প্রতিযোগিতার কথা শুনে থাকবেন। কিন্তু গরুদের সুন্দরি প্রতিযোগিতার কথা শুনেছেন কখনো? আর সেটাই হয়েছে। সেরা সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ লাখ গরু। জার্মানি আর লুক্সেমবুর্গর গরুদের মধ্যে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের মধ্যে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ হবার আশা নিয়ে ফাইনালে উঠেছিল মাত্র দু’শ সুন্দরী।
প্রতিযোগিতার নাম ‘হলস্টাইন শো’। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে গরু সুন্দরীদের সাজগোজের জন্য ছিল ব্যাপক আয়োজন। শীতপ্রধান দেশ বলে গরুদের গায়ের লোম অনেক বড় বড় হয়। মাথার পাশে অনেক গরুর এমন ঘন, দীর্ঘ রোম থাকে যে তাদের ‘সুকেশিনী’ বলা যায় নির্দ্বিধায়। তাদের চুল কাটার জন্য ছিল বিশেষ সেলুন। পাঁজর আর দুধের বাটে মাখানোর জন্য ছিল বেবি অয়েল। চুল রং করানোর জন্যও ছিল বিশেষ ব্যবস্থা।
বিচারকরা এমন সব গরুই বেছে নিয়েছেন যাদের দু’জোড়া শক্ত পায়ের ওপর রয়েছে সবল, সুদৃঢ় কাঠামো এবং যাদের দুধের বাণও বেশ বড়। তেমন প্রতিযোগীই ছিল বেশি।
গরুদের ক্যাটওয়াক অনুষ্ঠিত
বিশ্ববিখ্যাত মডেলদের মতো ক্যাটওয়াকেও অংশ নিয়েছে গরু-সুন্দরীরা। কান খাড়া করে, নিতম্বটা একটু আবেদনময়ীর ভঙ্গিতে তুলে সামনের দিকে সতর্ক দৃষ্টি রেখে আত্মবিশ্বাসী পদক্ষেপে যারা এগিয়ে যেতে পেরেছে, তাদেরকে ‘ফুল মার্কস’ দিয়েছেন বিচারকরা।
গরুদের ক্যাটওয়াক: সেরা সুন্দরী ‘লেডি গাগা’বিজয়িনী
আট বছর বয়সি ‘সুন্দরী’ লেডি গাগা জিতে নিয়েছে এবারের ‘হলস্টাইন শো’। পপস্টার ‘লেডি গাগা’-র নামে নাম রাখার পর এবার তাদের প্রিয় গরুটি সেরার স্বীকৃতিও পেল। ডয়চে ভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

গরুদের ক্যাটওয়াক: সেরা সুন্দরী ‘লেডি গাগা’

আপডেট টাইম : ০৫:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫