ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস এই ভোট হবে নতুন বাংলাদেশ গড়ার পক্ষে-বিপক্ষে : আসিফ নজরুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৩০০০ অপরাধী গ্রেফতার কোন আসনে কে প্রার্থী, দলগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে ওলামা-মাশায়েখদের মতবিনিময় কারও চোখ রাঙানিতে ইসির ভয় পাওয়ার কোনো কারণ নেই: ছাত্রদল সম্পাদক অফিসার্স অ্যাড্রেসে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী: সেনাপ্রধান মিছিল মিটিং আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে : তারেক রহমান মাহি ও জয়কে গ্রিনকার্ড দিল না যুক্তরাষ্ট্র জানুয়ারিতে আংশিক, জুলাই থেকে পূর্ণাঙ্গ পে-স্কেল কার্যকর

কাশ্মীরে হামলার শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • ৭১ বার

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে এ ঘটনা প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।

আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, কাশ্মীরের ঘটনায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক্স অ্যাকাউন্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শোকবার্তা দিয়েছেন। এতে তিনি বলেছেন, ‘কাশ্মীরের পহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই নৃশংসতার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি। ’

গতকাল মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের বাইসরন উপত্যকায় অস্ত্রধারীরা পর্যটকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়লে ২৬ জন প্রাণ হারান। আহত হন কয়েকজন। এ ঘটনার পর সৌদি আরবে থাকা নরেন্দ্র মোদি তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের এর চরম মূল্য পরিশোধ করতে হবে।

ভারতের সংবাদমাধ্যমগুলো দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলছে, হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) দায় স্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

কাশ্মীরে হামলার শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের

আপডেট টাইম : ০৬:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫