ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ত্বকের উজ্জ্বলতায় আমলকীর ফেসপ্যাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • ৪৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আমলকীতে রয়েছে উপকারী ফ্যাট, ভিটামিন এ, সি, ডি, ই, কে, বি ১২ ও ক্যালসিয়াম। এগুলো ত্বকের পুষ্টির ঘাটতি দূর করে। আমলকীতে থাকা আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাসিয়ামও নানাভাবে ত্বকের যত নেয়। প্রতিদিন আমলকী খাওয়ার পাশাপাশি আমলকীর তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

আমলকী, দই ও মধু : ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে পারে এ ফেসপ্যাকটি। ২ চা চামচ আমলকী গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গরম পানি মেশান। ১ চা চামচ মধু এবং দই মিশিয়ে সবকটি উপাদান ভালো করে নেড়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে প্রাণবন্ত ও কোমল।

পেঁপে ও আমলকী : ২ চা চামচ আমলকী গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গরম পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ২ চামচ পেঁপে মিশিয়ে পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।

আমলকী ও হলুদ গুঁড়ো : ৩ চা চামচ আমলকী গুঁড়োর সঙ্গে ১ চা চামচ হলুদ গুঁডে়া এবং ২ চা চামচ লেবুর রস মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্রণের দাগ দূর করবে।

আমলকী ও অ্যাভোকাডো : অ্যাভোকাডো পেয়ে পাবেন যেকোনো সুপার শপে। আমলকী গুঁড়ার সঙ্গে অ্যালোকাডো চটকে ফেসপ্যাক তৈরি করুন। ত্বকে না শুকানো পর্যন্ত লাগিয়ে রাখুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ত্বকের কালচে দাগ দূর হবে। পাশাপাশি ত্বকে আসবে প্রাকৃতিক জৌলুস।

তথ্যসূত্র : বোল্ডস্কাই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ত্বকের উজ্জ্বলতায় আমলকীর ফেসপ্যাক

আপডেট টাইম : ০৪:২২:০১ অপরাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮