ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাস্থলে ১৪৪ ধারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
  • ৪৫৮ বার

বঙ্গবীর কাদের সিদ্দিকীর জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি উপজেলাবাসীকে জানিয়ে দেয়া হয়েছে।

মাইকিংয়ে কালিহাতী আর এস পাইলট হাইস্কুল মাঠ, কালিহাতী বাসস্ট্যান্ডসহ এর আশপাশ এলাকা ও ঘাটাইলের হামিদপুর বাজারসহ এর আশপাশের এলাকায় শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন জানান, সম্প্রতি কালিহাতীতে ছেলের সামনে মায়ের সম্ভ্রমহানির প্রতিবাদে এলাকাবাসীর মিছিলে পুলিশের গুলিতে নিহত ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে শুক্রবার বিকেল তিনটায় কৃষক শ্রমিক জনতা লীগ সমাবেশ আহ্বান করে। এদিকে একই দিনে একই সময়ে কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারও সমাবেশের ডাক দিয়েছেন।

ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হোসেন বলেন, দুই দল পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় কালিহাতীতে উত্তেজনা বিরাজ করছিল। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাস্থলে ১৪৪ ধারা

আপডেট টাইম : ১১:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০১৫