ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দেশে ফিরবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৪৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানসহ কানাডায় চারদিনের সরকারি সফর শেষে আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট আজ টরেন্টোর সময় রাত আড়াইটায় (বাংলাদেশ সময় মঙ্গলবার বেলা সাড়ে ১২টা) টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

আগামীকাল মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। শেখ হাসিনা দুবাইয়ে চারঘণ্টা যাত্রাবিরতি করবেন।

প্রধানমন্ত্রী শনিবার কুইবেকের হোটেল লা মানোয়া রিচেলে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন।

অপর ১৬ জন বিশিষ্ট বিশ্বনেতার সঙ্গে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ৭টি দেশের প্লাটফর্ম গ্রুপ অব সেভেন (জি-৭) এর আউটরিচ অধিবেশনে যোগদান করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা গতকাল রোববার জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেন।

শুক্রবার শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ কর্মসূচিতে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেওয়া এক নৈশভোজেও অংশ নেন।

শেখ হাসিনা রোববার কুইবেক থেকে টরেন্টো ফিরে আসেন এবং ওইদিন বিকেলে কানাডা আওয়ামী লীগের এক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন।

টরেন্টো সময় সোমবার সকালে কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে-এর সঙ্গে তার রিটজ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

শেখ হাসিনা সাসকাটচেওয়ান প্রদেশের উপ-প্রধানমন্ত্রী ও বাণিজ্য ও রফতানি উন্নয়ন মন্ত্রী গর্ডন ওয়েন্ট কিউ.সি, ইমিগ্রেশন অ্যান্ড ক্যারিয়ার ট্রেনিং বিষয়ক মন্ত্রী জেরিমি হ্যারিসন এবং প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

টরেন্টো ত্যাগের পূর্বে প্রধানমন্ত্রী কমার্শিয়াল করপোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জেবলোকির সঙ্গে বৈঠক করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল দেশে ফিরবেন

আপডেট টাইম : ১১:২৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮