ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি মান্থলি পেমেন্ট অর্ডার হবেই : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি (মান্থলি পেমেন্ট অর্ডার) হবেই। এ নিয়ে আন্দোলন করার প্রয়োজন নেই। তাদের দাবির বিষয়টি নিয়ে কাজ চলছে। আজ সচিবালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্পে এফবিসিসিআইয়ের দেওয়া দু’টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত বছর আন্দোলনের পর প্রধানমন্ত্রীর আশ্বাসেই কর্মসূচি স্থগিত করা হয়।

তবে বেসরকারি শিক্ষকদের অভিযোগ, তখন এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির প্রতিফলন নেই। সেজন্য তারা রবিবারও (১০ জুন) প্রেসক্লাবের সামনে কর্মসূচির ঘোষণা দেন। যদিও পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এ ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, এমপিওভুক্তি হবে। বাজেটে এ ব্যাপারে বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে, সেখান থেকেও এটা করা যেতে পারে। কাজেই আমি মনে করি আন্দোলনের দরকার নেই। এমপিওভুক্তি হবেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি মান্থলি পেমেন্ট অর্ডার হবেই : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৪:২২ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮